হোম > জাতীয়

গণভোটের লিফলেট পৌঁছুবে ঢাকা মহানগরীর প্রতিটি বাসায়

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় পৌঁছে দেওয়া হবে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট।

এ ছাড়াও মহানগরীর (উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন) হাইরাইজ ভবনসমূহে ড্রপ ডাউন ব্যানার, বিলবোর্ড স্থাপন, সড়কদ্বীপ সমূহে দৃষ্টিনন্দন ফেস্টুন ও বিভিন্ন স্থাপনায় স্টিকার প্রদর্শনীর মাধ্যমে নগরবাসীকে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে।

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তার কার্যালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানের বৈঠকে এ তথ্য জানানো হয়।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

আমার দেশ-এর হেড অব অনলাইনের ভগ্নিপতির ইন্তেকাল

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য পুনরুজ্জীবিত করবে: মঈন খান

শতভাগ ডিজিটালাইজেশন হলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশের শীর্ষ ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

জনস্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মিরপুর ডিওএইচএসে ফ্ল্যাট পেলো শহীদ ও গুরুতর আহতদের পরিবার