হোম > জাতীয়

বোর্ডিং ব্রিজে ক্ষতিগ্রস্ত লন্ডনগামী বিমান, ফ্লাইট বিলম্ব

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

স্টাফ রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইটের বোয়িং ৭৮৭ (এসটু-এজেটি) বিমানের ইঞ্জিনের নোজ বোর্ডিং ব্রিজের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে নির্ধারিত লন্ডন ফ্লাইটে বিলম্বের ঘটনা ঘটে।

বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বে-৩ নম্বরে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ২৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প হিসেবে আরেকটি বিমান প্রস্তুত করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে পরিস্থিতি ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় ফ্লাইট পরিচালনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এসটু এজেভি বিমানটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিজি-৩৩৭ ফ্লাইটে এবং এসটু এজেএস বিমানটি বিমানটি বিজি ১২৫ ফ্লাইটে নিয়োজিত থাকবে। তবে বিজি এ৩০৫ (টরেন্টো) ফ্লাইটটি প্রায় ২ ঘণ্টা ও বিজি ৩৪৭ (দুবাই ) ফ্লাইটটি প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়।

যাত্রীদের নিরাপত্তা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের