হোম > জাতীয়

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর তেজগাঁও ও কদমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নাজমুল হক (৪৭) নামে এক ব্যবসায়ী এবং শাহআলম (১২) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। রোববার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে গ্রিনরোডে বোনের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের নিজ বাসায় ফিরছিলেন নাজমুল হক। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল হক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি উত্তরখানের হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন।

অপরদিকে, একই দিন রাতে শনির আখড়ার জাপানী বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শাহ আলমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহ আলম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামের ইউনুসের ছেলে। তিনি স্থানীয় একটি মানিব্যাগ তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং কারখানাতেই থাকতেন।

কারখানার মালিক জুবায়ের জানান, রাতে নাস্তা খাওয়ার জন্য বের হয়েছিল শাহ আলম। পরে তিনি ফোনে দুর্ঘটনার খবর পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত দুইজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৪৮ সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষানীতি ও নতুন পরিকল্পনা নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মাহ্দী আমিন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ হাসিনা-রেহানার, তথ্য চেয়ে ৪১ ব্যাংককে দুদকের চিঠি

বারডেমের মহাপরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাছির উদ্দিন

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রীর

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

‘নিজেদের চাঁদাবাজির ব্র্যান্ডিং আমার চেয়ে বেশি করেছে বিএনপির লোকেরা’