হোম > জাতীয়

বিনিয়োগকে উৎসাহিত করতে প্রণোদনা কাঠামো সাজাচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আমার দেশ অনলাইন

বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার প্রণোদনা কাঠামো সাজাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনাসভা শেষে এ কথা জানান তিনি।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পতিত সরকার উত্তরাঞ্চলে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন করে কর্মসংস্থান তৈরির কোনো উদ্যোগ গ্রহণ করেনি, কিন্তু সম্ভাবনাটা অনেক ছিল। বর্তমান সরকার যেহেতু অঞ্চলভিত্তিক সমতা আনার ক্ষেত্রে বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ, সেজন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কাঠামো সাজাচ্ছে, বিনিয়োগকে উৎসাহিত করছে।

তিনি বলেন, যে ধরনের কর সুবিধাদি পাওয়া দরকার বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সহায়তা দরকার, সব ক্ষেত্রেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দেখতে চাই, উদ্যোক্তারা বিনিয়োগ করবেন এবং সেই বিনিয়োগের জন্য যে পরিবেশ করা দরকার, সেক্ষেত্রেও সরকার সহায়তা করবে। কর কাঠামোর ক্ষেত্রে সরকার সহায়তা দান করবে, মূলধন জোগাড়ের ক্ষেত্রে সহায়তা দান করবে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোকে আমরা চালু করতে চাই। সেটা আখের কারখানা হোক অথবা পাটকলই হোক।

তিনি আরো বলেন, আমরা উদ্যোক্তাদের আহ্বান করছি। আমরা চাই পঞ্চগড়ে কৃষিজাত এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের একটা বড় রকমের উত্থান ঘটুক।

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

কাতারের সাবেক আমিরের নামে ঢাকার সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে: টুকু

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার

বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সংসদে পাস

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল