হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যমুনায় ৭ দলের নেতারা

স্টাফ রিপোর্টার

দেশের বিদ্যমান পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে আরো ৭টি দল ও সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে এই বৈঠকে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন সংশ্লিষ্ট দল ও সংগঠনের নেতারা।

বিকেল পাঁচটা ১০ মিনিটের পরে বৈঠক শুরু হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে রয়েছে - এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত