হোম > জাতীয়

সাদিক কায়েম ও মুসাদ্দিকের পর এবার আরেক ডাকসু নেতার বাড়িতে আগুন

আমার দেশ অনলাইন

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের গ্রামের বাড়িতে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। সবশেষ সোমবার (২৩ নভেম্বর) ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার সময় মিনহাজের বাবা-মা ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তাঁরা অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল্লাহ আল মিনহাজ লেখেন, আজ ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে আমার বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। আমার বাবা-মা ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। আগুন বাড়ির একপাশে লাগায় তারা বিষয়টি টের পাননি। পরে কেরোসিনের গন্ধ, বোতল, দেয়ালে পোড়া দাগ এবং লীগের ছড়িয়ে দেওয়া ভিডিওর দৃশ্য দেখে স্পষ্ট বোঝা যায়, তারা ঘরের সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, তা না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

মিনহাজ জানান, তাদের বাড়িতে পাঁচটি কক্ষ রয়েছে এবং তিনি বাড়িতে গেলে যে কক্ষটিতে থাকেন, সেটির বারান্দায় আগুন দেওয়া হয়েছিল। তিনি বলেন, বারান্দায় এমন কিছু ছিল না যা থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। তা ছাড়া ভোরের দিকে বৃষ্টির কারণে ভেজা পরিবেশ থাকায় আগুন একপর্যায়ে নিজে থেকেই নিভে যায়। বাড়িতে শুধু আমার বাবা-মা থাকেন। তারা বাড়ির বিপরীত পাশে ঘুমাচ্ছিলেন বলে কিছুই টের পাননি। সকালে পোড়া গন্ধ পেয়ে তারা বিষয়টি বুঝতে পারেন। এদিকে সকাল থেকেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের ভিডিও ছড়াতে শুরু করে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদও। তিনি লেখেন, আজ ভোরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। মিনহাজের বাবা ও মা ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। আল্লাহর রহমতে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে মুসাদ্দিক আরো বলেন, এই অগ্নিসন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এসব অগ্নিসংযোগের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

উল্লেখ্য, মিনহাজের বাড়িতে হামলার ঠিক একদিন আগে রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়িতে ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনাতেও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযুক্ত করা হয়েছে।

এর আগে গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় নির্দেশদাতা, নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের নাম-পরিচয় রোববার প্রকাশ করেছেন মুসাদ্দিক।

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, প্রথম দিন ৪ ফ্লাইট

ইউজিসিকে যে নির্দেশ দিলেন ‍শিক্ষামন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা

উচ্চশিক্ষার মান বজায় রেখে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর রাষ্ট্রপতির জোর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি

গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস

হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া রুহুল আমীনের মুক্তির দাবি আল-হাইআতুল উলয়ার

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ