হোম > জাতীয়

ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেলেন মুজাক্কের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেলেন কাজী শাহ মুজাক্কের আহমুদুল হক ইশমাম। সম্প্রতি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব প্রদান করেন।

সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে এক্সেকুয়াতুর প্রদান করেছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ক্রোয়েশিয়ার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে।

নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়ায় কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, এই নিয়োগ আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি এক মহৎ দায়িত্বও। আমি প্রত্যাশা করি, বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারব।

ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি মনোরম দেশ, যা এড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। দেশটির রাজধানী জাগরেব, জনসংখ্যা প্রায় ৩.৮ মিলিয়ন। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুন্দর সমুদ্রতট এবং এক হাজারেরও বেশি দ্বীপের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত।

২০১৩ সালে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং ২০০৯ সালে ন্যাটোর সদস্য হয়। ২০২৩ সালে দেশটি শেনজেন জোন ও ইউরোজোনে অন্তর্ভুক্ত হয়। পর্যটনের পাশাপাশি ক্রোয়েশিয়ার অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস ও জাহাজ নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়ার পর দেশটি গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী