হোম > জাতীয়

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও সরকার প্রতিশ্রুতি থেকে এখনো দূরে: রাশেদা কে. চৌধুরী

স্টাফ রিপোর্টার

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেছেন, বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হলেও সরকার নির্বাচনি প্রতিশ্রুতি থেকে এখনো অনেক দূরে। এছাড়া শুধু বরাদ্দ দিলেই হবে না, সঠিক সময়ে অর্থ ছাড় এবং অর্থ ব্যয়ে সুশাসন প্রয়োজন।

আজ বুধবার দুপুরে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘কেমন হলো শিক্ষা বাজেট: বাস্তবতা ও জনপ্রত্যাশা’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও নতুন করে প্রাথমিকের শিক্ষার্থীদের ওপর পরীক্ষার ফি চাপানোর কথা বলছে। এটা বিনা মূল্যের শিক্ষা আইনের সঙ্গে সাংঘর্ষিক।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অধ্যাপক ড. সৈয়দ শাহাদত হোসেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

এসআর

তালিকায় নাম, আছে মামলাও—তবু অধরা ছিনতাইকারীরা

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: সেতুমন্ত্রী

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

নিজ অর্থায়নে ২ হাজার ৮০০ মানুষকে পূজার উপহার দিলেন টুকু

নাগরিক হিসেবে সবার অধিকার সমান: কৃষিমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন