হোম > জাতীয়

শীত কমে যাওয়ার কারণ জানাল আবহাওয়া অফিস

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

জানুয়ারি বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হলেও এ মাসের শেষার্ধে শীত অনেকটা কম অনুভূত হচ্ছে। মাসের প্রথম ১৪ দিন টানা শৈত্যপ্রবাহ থাকলেও বিগত কয়েকদিন ধরে দেশে শৈত্যপ্রবাহ নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশা কমে যাওয়া, উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ দুর্বল থাকা এবং বাতাসে আর্দ্রতার প্রভাবের কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, গত এক সপ্তাহ ধরে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় সূর্যের আলো সরাসরি ভূমিতে পড়ছে। ফলে দিনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং শীতের অনুভূতি কম হচ্ছে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রবাহ খুবই দুর্বল থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি বলেন, এই মাসের প্রথমার্ধে অনেক ঠান্ডা ছিল। গত সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শীত অনেকটা কমছে, তবে দেশের অন্যান্য জায়গার চেয়ে উত্তরাঞ্চলে ভোরবেলার শীতের বেশ ভালো অনুভূতি রয়েছে। আজও দুই জেলায় বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ রয়েছে।

চলতি মাসে বিস্তৃত শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এই মাসের বাকি দিনগুলোতে বিক্ষিপ্তভাবে দেশে দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। তবে বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি জানান, মাঘ মাসের এক সপ্তাহ শেষ হলো মাত্র। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে।

আজ আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী