হোম > জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস)।

ইএমসিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬, গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানান, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪, এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। তিনটি ভূমিকম্পপ্রবণ টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে হওয়ায় এখানে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে উদ্বেগের বিষয় হলো, সম্প্রতি দেশে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। বিশেষ করে কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে।

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন খলিলুর রহমান

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

আপনি কী বিরোধী দলকে ওয়াকআউট করাতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের প্রশ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

আগের দিন জয়ের সঙ্গে ছবি দিয়েছিলেন বাঁধনের ওপর হামলাকারী বিপ্লব

দ্বিগুণ মূল্যে ওষুধ সরবরাহ করছে ইডিসিএল: সংসদে এমপি ফরিদ

১১-২০ গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০% বাড়ানোর প্রস্তাব

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা

মীর আহমাদ বিন কাসেমের সাহসিকতার প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী