হোম > জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

রণধীর জয়সওয়াল

আমার দেশ অনলাইন

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ঢাকার সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

রণধীর জয়সওয়াল বলেন, নির্বাচনে বিজয়ের পরপর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার স্পিকার ওম বিড়লা গত ১৭ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এবং তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদির চিঠি পৌঁছে দেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন ওম বিড়লা।

জয়সওয়াল বলেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের প্রতিশ্রুতির বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নয়াদিল্লি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ঘনিষ্ঠ সম্পর্কের ওপর ভিত্তি করে নতুন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় উল্লেখ করে জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশের সাথে আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে এবং সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সরকারের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। সূত্র: ট্রিবিউন ইন্ডিয়া

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের