হোম > জাতীয়

কাতার এনার্জি নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না বাংলাদেশকে

রয়টার্স

কাতার এনার্জি ফোর্স মেজর নোটিসের মেয়াদ বাড়িয়েছে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইতালির ইউটিলিটি কোম্পানি এডিসন কিংবা এশিয়ার কিছু গ্রাহকের কাছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো সরবরাহ করতে পারবে না। সোমবার ইউরোপে কাতার এনার্জির অন্যতম বৃহৎ গ্রাহক এডিসন ও বাণিজ্যিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

এডিসন জানিয়েছে, তারা ডিসেম্বরের শুরু পর্যন্ত কোনো এলএনজি কার্গো পাবে না। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সৃষ্ট সরবরাহ বিঘ্নের পর এপ্রিল মাসে প্রথম ফোর্স মেজর নোটিস জারি করা হয়েছিল। এরপর আবারও নতুন করে এর মেয়াদ বাড়ানো হলো।

এদিকে দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার গ্রাহকদেরও নভেম্বর পর্যন্ত ফোর্স মেজর নোটিসের মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কাতার এনার্জি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আগস্টের শেষ নাগাদ কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে। আগস্টের শেষ পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি কার্গো রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫০৯টি।

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশ কারো শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না

হুমায়ুন কবিরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত স্তরে গড়ে উঠেছে: দীনেশ ত্রিবেদী

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে

কীটনাশকের ৯৫ শতাংশ আমদানি, স্থানীয় উৎপাদনে সাশ্রয় ৪ হাজার কোটি টাকা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনী সদস্যকে সামরিক মর্যাদায় শেষ বিদায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার