হোম > জাতীয়

এনসিপি থেকে সামান্তার পদত্যাগের পর যা বললেন তাসনিম জারা

আমার দেশ অনলাইন

রাজনীতিতে কথা বলার মানুষের অভাব না থাকলেও সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার মানুষের সংখ্যা খুব কম বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সামান্তা শারমিনের পদত্যাগের প্রেক্ষাপটে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডা. তাসনিম জারা সামান্তা শারমিনের রাজনৈতিক নিষ্ঠা ও জনমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ‘রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই। শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে খুব কাছ থেকে দেখেছি। উনি সেই অল্প মানুষদের একজন। অক্লান্ত পরিশ্রম করেন, তবু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন, মানুষটাকে কখনো বুঝতে দেন না যে ওনার তাড়া আছে।’

সামান্তার কর্মস্পৃহা ও ভবিষ্যৎ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, ‘মানুষের কাছে যান তাদের জীবনটা বুঝতে, তাদের পাশে দাঁড়াতে। ওনার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি। এমন মানুষের জায়গা আমাদের রাজনীতিতে আরো বড় হওয়া দরকার।’

পাঁচ দিনের যৌথ বিমান মহড়া শেষ করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

এইচএসসিতে শূন্য পাস, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ; অধ্যক্ষদের জরুরি তলব

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহ্দী আমিন

সাজেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ

প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য আহত

পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে সরকার: মাহদী আমিন

শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের