হোম > জাতীয়

আটাব নির্বাচন নিয়ে প্যানেল প্রতিনিধিদের সঙ্গে বসবেন প্রশাসক

স্টাফ রিপোর্টার

নির্বাচনে আগ্রহী বিভিন্ন প্যানেলের প্রতিনিধিদের গত বুধবার একটি চিঠি দিয়েছে আটাব। দেশের ট্র্যাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলতে প্যানেলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসবেন প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

সেখানে বলা হয়েছে, আটাবের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নির্বাচনি কার্যক্রম সার্বিকভাবে গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সকল প্যানেলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা, মতবিনিময় করতে আগ্রহী প্রশাসক।

এজন্য আটাবের বিগত নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্যানেলসহ নবগঠিত প্যানেল বা আটাব সদস্যদের নিয়ে গঠিত কোনো জোট (যদি থাকে), সকল প্যানেল প্রতিনিধিদের সাথে মতবিনিময় করতে অতি দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে আলোচনা সভা শুরু করা হবে।

এর আগে গত ১৭ অগাস্ট এক চিঠিতে মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য প্রতিনিধিদের নাম পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল আটাবের পক্ষ থেকে।

সেজন্য প্রতি প্যানেল থেকে সর্বোচ্চ ১৫ জন মনোনীত ব্যক্তির নামের তালিকা প্যানেলের অফিশিয়াল প্যাডে আগামী বুধবারের মধ্যে আটাব কার্যালয়ে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে বুধবারের চিঠিতে।

সংগঠনের ভেতরে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আটাবের আব্দুস সালাম আরেফ-আফসিয়া জান্নাত সালেহর নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি গত ৪ অগাস্ট বিলুপ্ত ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়।

সেই কমিটি ভোটের মাধ্যমে নিয়োগ পেয়েছিল অভিযোগ করে মন্ত্রণালয়ের উপ-সচিব মোতাকাব্বীর আহমেদকে সংগঠনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রণালয়ের তরফ থেকে।

প্রশাসক মোতাকাব্বীর আহমেদ ভোটার তালিকা হালনাগাদ করে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন বলে সেই আদেশে জানানো হয়।

স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে সরকার

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

অনলাইনে চালু হচ্ছে ভবনের নকশা অনুমোদনের কার্যক্রম

সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে ফ্যামিলি কার্ড: ডিসি ফরিদা

অবৈধভাবে গ্রিস যাত্রা: ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মামলার কারণে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে: শিক্ষামন্ত্রী

প্রস্তাবিত বাজেট শ্রমিকবান্ধব নয়, এলিটবান্ধব

বাজেটে আশার চেয়ে শঙ্কাই বেশি, জবাবদিহি ও বাস্তবতার প্রশ্নে সরব বক্তারা