হোম > জাতীয়

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ৩৫ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৩১ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৩২ জন, উত্তরায় ৪৩ জন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা-জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট-বড় বিভিন্ন সাইজের (পুরাতন) টুকরা ১৫টি, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত

‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের সঙ্গে সরাসরি বিএনপি জড়িত’

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

মায়ের কাছে আইডি কার্ড চেয়েছিল আদিল, যেন সহজে লাশ শনাক্ত করা যায়

গ্যাসের স্বল্পচাপ, যা বলছে পেট্রোবাংলা

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্টের আগে

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান

চোখের আলো ফেরাতে সরকারের উদ্যোগ, বিনা মূল্যে হবে ১০ লাখ ছানি অপারেশন

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম আক্রান্তের হার আশঙ্কাজনক