হোম > জাতীয়

ঈদ উপলক্ষে ফিলিং স্টেশন নিয়ে নতুন নির্দেশনা

বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন এ নির্দেশনা কার্যকর থাকবে।

ঈদের আগে ৭ দিন, ঈদের দিন এবং ঈদের পরবর্তী ৫ দিন—মোট এই সময়জুড়ে সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। এর মাধ্যমে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করাই সরকারের উদ্দেশ্য।

সাধারণ সময়ে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে এবং শিল্প ও আবাসিক খাতে সরবরাহ সমন্বয়ের জন্য রাজধানীসহ বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশন নির্দিষ্ট সময়ে বন্ধ রাখা হয়। সাধারণত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার বিধান কার্যকর থাকে। তবে ঈদ উপলক্ষে ওই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

এএস

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা