হোম > জাতীয়

রেজিস্ট্রেশন চলবে ২৫ আগস্ট পর্যন্ত

সিরাত অলিম্পিয়াডের উদ্বোধন: থাকছে ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল

আতিকুর রহমান নগরী

বাংলাদেশে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী চর্চার প্রসারে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫। এই অলিম্পিয়াড শুধুমাত্র প্রতিযোগিতার সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, বরং এটি নবী করিম (সা.)-এর আদর্শ জীবনচর্চার প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আয়োজিত হচ্ছে।

সিরাত অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী ও নাগরিক সমাজের মাঝে রাসূল (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র, ও মানবিক গুণাবলির প্রচার। আয়োজনটি দেশব্যাপী পরিচালিত হবে এবং এতে যেকোনো শ্রেণী পেশার পুরুষ ও নারী অংশগ্রহণ করতে পারবেন।

অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন প্রোগ্রাম গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ রফিকুল ইসলাম মাদানী এবং সমাপনী বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। তাঁদের প্রাঞ্জল ও প্রেরণাদায়ক বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে ধর্মীয় অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করে।

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড এর চ্যাম্পিয়ন পাবেন ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল, রানার আপ পাবেন ল্যাপটপ ও সিলভার মেডেল। এছাড়া সকল ফাইনলালিস্টের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট।

প্রতিযোগিতার নির্ধারিত সিলেবাস, অলিম্পিয়াডের নিজস্ব সংকলন “নববী দর্পণ”। একইসাথে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে সিলেবাস নির্ধারিত বইটি দেয়া হবে সম্পূর্ণ ফ্রী। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।

রেজিস্ট্রেশন লিংক: https://siratolympiad.com/SiratOlympiadRegistretion

এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। যেখানে আজকের তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর ও তথ্যপ্রবাহে বিভ্রান্ত, সেখানে এই ধরনের প্রতিযোগিতা তাদের অন্তর্নিহিত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে পারে।

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫—এই ব্যতিক্রমী আয়োজন আমাদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক মাইলফলক হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

ক্ষমতা ভোগের জন্য নয়, এটা দায়িত্ব: প্রেস সচিব

হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান