হোম > জাতীয়

মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত

স্টাফ রিপোর্টার

বাংলা সাহিত্য, গবেষণা বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক হাসান হাফিজসহ আট জন লেখক। পুরস্কার স্থগিত রাখা হয়েছে মোহন রায়হানের।

বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এ সাহিত্য পুরস্কার তুলে দেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন –কথাসাহিত্য বিভাগে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান বিভাগে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ বিভাগে মঈদুল হাসান।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বিজ্ঞপ্তিতে নয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে। যদিও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে আটজন লেখক পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার পাননি মোহন রায়হান। নাম প্রকাশের পরেও মোহন রায়হানকে কেন পুরস্কার দেওয়া হলো না -জানতে চাইলে বাংলা একাডেমির মহা পরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আমার দেশকে বলেন, মোহন রায়হানের লেখা এবং কবিতা নিয়ে কিছু প্রশ্ন উত্থাপিত হওয়ায় সেগুলো বিচার বিবেচনার স্বার্থে কর্তৃপক্ষ পুরস্কার সাময়িকভাবে স্থগিত রেখেছেন। পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহন রায়হান লেখেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। এ পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল (বুধবার) পুরস্কারপ্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সেল প্রদান করে। আজ( বৃহস্পতিবার) অনুষ্ঠানের সূচনায়ও আমার নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কার প্রদানের সময় আমাকে আর ডাকা হয়নি। জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করেছে।

ফি দিয়েও খেলা মিস, গ্রাহকদের টাকা গ্রামীণফোনের পকেটে

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো দিন প্রকাশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আধা ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেল রাজধানীর অধিকাংশ সড়ক

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী