হোম > জাতীয়

সাভার ও কুমিল্লায় দুই প্রতিষ্ঠান উদ্বোধন করলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকার সাভার ও কুমিল্লায় দুটি প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। রোববার সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সাভারে ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, আভিযানিক দায়িত্বে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লা সেনানিবাসের পাশে আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব জায়গায় এরিয়া সদর দপ্তর, কুমিল্লা প্রদত্ত ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়েছেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস; ইঞ্জিনিয়ার ইন চিফ; অ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন; এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন; এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মৌচাকে বিএনপি নেতা খুন, মূলহোতা সিরাজ ও গোল্ডেন রাকিব গ্রেপ্তার

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুছ কুছ জানি

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন