হোম > জাতীয়

ঢাকা-৮ আসন দখলে নিতে চাইতেছেন মির্জা আব্বাস

ফেসবুক পোস্টে আম্মার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, ঢাকা-৮ আসন দখলে নিতে চাইতেছেন মির্জা আব্বাস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে আম্মার লেখেন, ‘আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাইয়ের ওপর হামলা করেছে ছাত্রদল। ঢাকা-৮ আসন অলিখিতভাবেই দখলে নিতে চাইতেছেন মির্জা আব্বাস সাহেব। বেগম জিয়ার কারামুক্তিতে নাসীরুদ্দীন ভাইয়ের অবদান হয়তো ভুলেই গেছেন। নাসীরুদ্দীন ভাই লড়াই জারি রাখেন। মনে রাখেন, যে আসনে লড়াই করতেছেন সে আসনের সবচেয়ে প্রমিন্যান্ট ক্যান্ডিডেট শহীদ হয়ে গেছেন। এই পথ সহজ হবে না।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য মির্জা আব্বাস। আর ওই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা