কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে কূটনীতিকদের পরিস্থিতি তুলে ধরছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই ব্রিফিং শুরু হয়। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক অথবা তাদের প্রতিনিধিরা অংশ নেন।
সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে।
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় প্রাণহানিও ঘটে।