হোম > জাতীয়

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ পরীক্ষার রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) রাজধানীতে লিগ্যাল এইড-সংক্রান্ত একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহ বিষয়টি।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে ভবিষ্যতে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। রিপোর্ট পাওয়ার পরপরই পুলিশ দ্রুত চার্জশিট দেবে, এবং সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই তা দাখিল করা সম্ভব হবে।

তিনি আরও জানান, মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ঈদের ছুটির পরপরই আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

উচ্চ আদালতে মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর হাইকোর্টে অনুমোদনের জন্য পাঠানো হলে পেপার বুক প্রস্তুতে অনেক সময় লাগে, যার ফলে চূড়ান্ত নিষ্পত্তি বিলম্বিত হয়। এই প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় প্রথমে প্রধান আসামির স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়, পরে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। আদালতে সে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে বলে জানা গেছে।

এসআর

স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

মুরগি নিয়ে আছি, পুলিশ আমার সঙ্গে নাই: প্রাণিসম্পদমন্ত্রী

রোবোসাবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা বিরোধীদলীয় নেতার

ঢাবি প্রশাসন ও সরকারি বাধায় আটকে আছে দুই ডজন প্রকল্প, অভিযোগ সাদিক কায়েমের

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস

মহিলা মাদরাসায় যৌন হয়রানির ঘটনা নিত্যনৈমিত্তিক, বললেন বিএনপির এমপি

দেশ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিনিয়োগ ও উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে: অর্থমন্ত্রী

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার