হোম > জাতীয়

‘যাহা বলিতেছি সত্য বলিতেছি’-সারের মজুদ নিয়ে সংসদে কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ সারের সংকট নিরসনে সকল সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় তদারকি করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সারের কোনো সংকট নেই, তবে সরবরাহ ব্যবস্থায় যারা বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিচার করা হবে।’

একই সঙ্গে কৃষিমন্ত্রী বলেন, “আমি মাননীয় সংসদ সদস্যকে স্পষ্টভাবে বলছি, যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি।”

বুধবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধিতে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আখতার হোসেন নোটিশে বলেন, সারের বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিতরণ অব্যবস্থাপনা ও সরকারের কাঠামোগত দায়বদ্ধতা নিরূপণপূর্বক কৃষকদের জরুরি পদক্ষেপ গ্রহণ।

আখতার হোসেনের নোটিশ উত্থাপন শেষে ডেপুটি স্পিকার কায়সার কামাল কৃষিমন্ত্রী আমিন-উর রশিদ ইয়াসিনকে উদ্দেশ্য করে বলেন, “মৃত ব্যক্তি যারা সারের ডিলার ছিলেন তাদের নামে এখনো ডিলারশিপ আছে। এক ইউনিয়নের না অন্য জেলার মানুষ সারের ডিলার ছিল সেটা এখনো আছে। আর ন্যায্য মূল্যের কথা যে বলেছেন উনি, উনার আসনের কথা বলেছেন, আমিও আমার কলমাকান্দা দুর্গাপুরে খবর নিয়েছি একই অবস্থা। মাননীয় মন্ত্রী এ বিষয়ে যদি আপনি উত্তর দিতেন।”

জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের মূল্য বৃদ্ধির রোধের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশেষ টাস্কফোর্স এবং মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চলমান আছে।

সম্পূরক প্রশ্নে সারের প্রকৃত মজুদ কত জানতে চান আখতার হোসেন। জবাবে কৃষিমন্ত্রী বলেন, “আমি মাননীয় সংসদ সদস্যকে স্পষ্টভাবে বলছি, যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি।” এই মুহূর্তে প্রায় ১৩ লাখ টন সার মজুদ আছে। যা গত বছরে প্রয়োজন ছিল মাত্র ১২ লাখ টন, তখন কিন্তু ঘাটতি হয় নাই। পাইপলাইনে আছে আরও ৪ লাখ ৪২ হাজার ৮০০ টন।

আখতার হোসেনের উদ্দেশে মন্ত্রী বলেন, “২০২৫-২৬ অর্থবছরের আগস্ট মাসে রংপুরে সার সরবরাহ করা হয়েছিল ১০ হাজার ৫৯০ টন। একই সময়ে ২০২৬-২৭ অর্থবছরে সরবরাহ করা হয়েছে ১৮ হাজার ৮৪৭ টন। আপনি চাইলে প্রিন্ট করা কাগজটা আপনাকে দিয়ে দেব। আমি আগেই বলছি যাহা বলিতেছি সত্য বলিতেছি। কৃষি নিয়া মিথ্যা কথা কন যায় না। এইটা খাই আমরা। এইখানে মিছা কথা কইলে বড় কঠিন কাম সম্ভব না।”

তিনি বলেন, সারের কোনো ক্রাইসিস নাই। আর উৎপাদন (সার) বরাবরই বহু বছর ধরে আমাদের কম হচ্ছে। আমাদের এখানে শুধু ইউরিয়া সারটা প্রোডাকশন হয়, অন্যটা একেবারে কম পরিমাণ—মাত্র এক লাখ টন।

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

গুম ও মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদে সরকার-বিরোধী দলের বাহাস

‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

কর্মস্থলে অনুপস্থিতি, দুর্নীতি: চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

ভুল ধরিয়ে দিলেন নাহিদ, ধন্যবাদ দিলেন ডেপুটি স্পিকার

খতমে নবুওয়তের বিশেষ সাব-কমিটি গঠন, কেন্দ্রীয় কমিটিতে রদবদল

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্টে হামলা, আইনি হয়রানি ও হুমকির শিকার ৫১ সংবাদকর্মী