হোম > জাতীয়

সাগর-রুনিসহ ৪৩ সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি

স্টাফ রিপোর্টার

সাগর-রুনি, আসাদুজ্জামান তুহিন, গোলাম রব্বানী নাদিম, শেলু আকন্দসহ বিভিন্ন সময়ে নিহত ৪৩ জন সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিচার নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান বলেন, সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলার ঘটনায় দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বড় হুমকি। বছরের পর বছর আলোচিত বহু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। এর আগে নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে, মানববন্ধনে সভাপতিত্ব করেন বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) সভাপতি নাসিমা আক্তার সোমা, বাংলাদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ডিইউজের দপ্তর সম্পাদক আল-আমিন এবং সদস্য রাজু আহমেদ।

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী