হোম > জাতীয়

এক প্রজ্ঞাপনেই বদলে গেল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব

আমার দেশ অনলাইন

মিজ কানিজ মওলা। ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাকে তার বর্তমান পদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

চলতি বছরের ২৭ জানুয়ারি প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর আলোচনায় আসেন কানিজ মওলা। নির্বাচিত সরকার আসার পর তাকে প্রথমে বদলি করা হয় আইএমইডির সচিব পদে। এর পরপরই তাকে বদলি করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে।

এদিকে, কানিজ মওলাকে সরানোর পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মিজ ইয়াসমিন বেগমকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কওমি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা

গ্যাসের অভাবে কারখানাগুলো সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে

বিদ্যুতের ভৌতিক বিল স্থায়ীভাবে দূর হবে কীভাবে, জানালেন প্রতিমন্ত্রী

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

প্রধানমন্ত্রী আট প্রশ্নের উত্তর দিলেন, সব প্রশ্নই সরকারি দলের, কী বললেন স্পিকার

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক সাইমুম পারভেজ

নাগরিক সেবা সহজ করতে ও রাজস্ব বৃদ্ধিতে ডিএসসিসির সঙ্গে ৫ ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে জাপানের সহযোগিতা চায় সরকার

দুই বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতির আরো উন্নতি হবে: প্রধানমন্ত্রী