হোম > জাতীয়

প্রতিটি সংসদীয় আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব এমপি নাজিবুর রহমানের

আমার দেশ অনলাইন

ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান।

দেশের জেলায় জেলায় এবং প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান। একই সঙ্গে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের ভূত ও অভিযুক্ত কর্মকর্তাদের কেবল বদলি না করে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে একটি বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য রাখার সময় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ প্রস্তাব ও দাবি জানান।

সংসদে বক্তব্য রাখার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেওয়া ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি, সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এর শিকড় যদি উপড়ে ফেলতে না পারি, তাহলে এই দেশ ভুক্তভোগী হবে এবং কোনো আইনের সুফল জনগণ ভোগ করতে পারবে না।

নিজের নির্বাচনি এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পাবনা-১ আসনের এই সংসদ সদস্য জানান, ওই ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন—এ বিষয়ে লিখিত অভিযোগ ও পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, সম্প্রতি এক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ্যে ওই ওসিকে হুমকি দিয়ে বলেছেন যে, তিনি মুখ খুললে ওসি থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারণে ওই ওসির বদলি বা কোনো শাস্তি হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যের দ্বিতীয় অংশে প্রস্তাবিত একটি আইনের ১৯তম দফায় ‘সরল বিশ্বাসে কৃত অপরাধের’ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফৌজদারি ও দেওয়ানি মামলা থেকে দায়মুক্তি (ইমিউনিটি) দেওয়ার বিধানের তীব্র বিরোধিতা করেন ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি বলেন, ২০১০ সালে প্রণীত একই ধরনের একটি আইন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিল, যার অন্যতম প্রধান কারণ ছিল এই দায়মুক্তির বিধান।

শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এমন সুরক্ষা বৈষম্যমূলক এবং উচ্চ আদালতের রায়ের পরিপন্থী উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি।

এলাকায় থাকুন, নেতাকর্মীদের সংগঠিত করুন: সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় সাইড টক, সতর্ক করলেন ডেপুটি স্পিকার

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাসের দাবি খতমে নবুওয়াতের

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, শূন্য পদ ২ লাখ ৫৩ হাজার: শিক্ষামন্ত্রী

শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

৩০০ আসনের সংসদ সদস্যদের যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সাইবার আইনে নাগরিককে নয়, ক্ষমতাসীন দলকে সুরক্ষা দেওয়া হচ্ছে: নুর খান লিটন

সরকারি চাকরিতে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবি হোমিওপ্যাথিক চিকিৎসকদের

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

বর্তমানে ঢাকায় যানবাহনের গতি ঘণ্টায় ১১ কিমি, স্বৈরাচারের সময় ছিল ৪ কিমি: প্রধানমন্ত্রী