হোম > জাতীয়

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলোকে দুর্বল করে দিয়েছে। তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে বর্তমানে সেখানে বিলাসী জীবনযাপন করছে।

মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত সরকারের পাশাপাশি তাদের সহযোগিতায় নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণআন্দোলন গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা গোপন বাহিনী জনগণের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের