হোম > জাতীয়

আগের দিন জয়ের সঙ্গে ছবি দিয়েছিলেন বাঁধনের ওপর হামলাকারী বিপ্লব

আমার দেশ অনলাইন

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় শিপল মাহবুব বিপ্লব নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিনেত্রীর ওপর হামলার অভিযোগ ওঠার আগের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একাধিক ছবি তুলেছিলেন বিপ্লব। পরে সেসব ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই, ভাবি ও ছোট ভাতিজির সঙ্গে হাঁটার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে ঘিরে হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ করেন বাঁধন।

বাঁধনের ফেসবুক লাইভে প্রচারিত ভিডিওতে শিপল মাহবুব বিপ্লবকে তার দিকে পানি ছুড়ে মারতে এবং বারবার ‘জুলাইযোদ্ধা’ বলে সম্বোধন করতে দেখা যায়। বাঁধনের দাবি, তার ভাই সঙ্গে শিশু থাকার কথা জানিয়ে হামলাকারীদের থামার অনুরোধ করলেও তারা হামলা ও হেনস্তা চালিয়ে যায়। এ সময় বিল্লাল মিয়া নামে আরেক ব্যক্তি তার কানের নিচে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

বাঁধন আরও অভিযোগ করেন, তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন এই অভিনেত্রী।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন শিপল মাহবুব বিপ্লব। ওই পোস্টে জয়কে ‘ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই পোস্টে নিজের বাবাকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জয়ের সঙ্গে কথোপকথন ও ছবি তোলার বিষয়েও উল্লেখ করেন বিপ্লব। পোস্টে নিজের বাড়ি শরীয়তপুর জেলায় বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে ভেনিসে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীদের সঙ্গে কথা বলতে এবং ছবি তুলতে দেখা গেছে। ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, তার সফরটি ব্যক্তিগত ও পারিবারিক ছিল।

বাঁধনের ওপর হামলার একটি ভিডিও শিপল মাহবুব বিপ্লব নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন বলেও দাবি করা হচ্ছে। পরে তিনি সেটি মুছে ফেলেছেন বলে জানা গেছে। তবে ভিডিওটি কেন মুছে ফেলা হয়েছে এবং বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়ে বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি।

তবে বাঁধনের ওপর হামলার সঙ্গে শিপল মাহবুব বিপ্লবের রাজনৈতিক যোগাযোগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলার পর ফেসবুক লাইভে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী বাঁধন। নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন জানিয়ে তিনি বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে তাকে নীরব করা যাবে না।

আপনি কী বিরোধী দলকে ওয়াকআউট করাতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের প্রশ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ

দ্বিগুণ মূল্যে ওষুধ সরবরাহ করছে ইডিসিএল: সংসদে এমপি ফরিদ

১১-২০ গ্রেডের সরকারি চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০% বাড়ানোর প্রস্তাব

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের উষ্মা

মীর আহমাদ বিন কাসেমের সাহসিকতার প্রশংসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিটিসিএলে চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু, মারধর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

বেনজীরকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দাবি মীর আহমাদের

এসআরবি বিলের ৮ বিষয়ে ভিন্নমত বিরোধী দলের

ভিসি নিয়োগে রাজনীতি বিবেচনা করা হয়নি: শিক্ষামন্ত্রী