হোম > জাতীয়

সরকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদুর রহমান

নিরাপত্তা ইস্যু

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিরাপত্তা দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সবিনয়ে সে প্রস্তাব ফিরিয়ে ছিয়েছেন। সরকারি প্রস্তাবের জবাবে তিনি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে কোনো নিরাপত্তা নেবো না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন’।

জানা যায়, সরকারের পক্ষ থেকে এসবি প্রধান নিরাপত্তা দেয়ার বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেন। এরপর ফলোআপ হিসেবে আজ শুক্রবার এসবির পক্ষ থেকে আমার দেশের একজন কর্মকর্তাকে ম্যাসেজ দিয়ে বলা হয়, ‘আমাদের এসবি প্রধান মহোদয়ের সাথে আপনার (আমার দেশ সম্পাদক) কথা হয়েছে। স্যারের নির্দেশনা হলো দ্রুত ভিআইপি মহোদয়দের নিকট গানম্যান প্রেরণ করা। যদি সম্মতি দিতেন স্যার তাহলে দ্রুত সময়ে আপনার ঠিকানায় আমরা গানম্যান প্রেরণ করতে পারতাম’।

এর জবাবে পাল্টা ম্যাসেজ দিয়ে মাহমুদুর রহমান এসবি চিফকে ধন্যবাদ দিয়ে গানম্যান দেয়ার সরকারি প্রস্তাব ফিরিয়ে দেন।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস