হোম > জাতীয়

দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ । আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন তিনি।

রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশ আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি তাকে ফেরত দেবে।

শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে এপ্রিল মাসে মন্ত্রণালয় জানিয়েছিল যে, হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটার পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেই অস্থিরতার সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে সরকার তার এসব আবেদন প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে তার সমর্থকেরাও রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে আওয়ামী লীগ তার দেশে ফেরার দাবিতে ধারাবাহিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করে দলটি।

গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে এ সম্পর্কের ক্ষেত্রে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।’

সাদিক কায়েম ও মুসাদ্দিকের পর এবার আরেক ডাকসু নেতার বাড়িতে আগুন

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, প্রথম দিন ৪ ফ্লাইট

ইউজিসিকে যে নির্দেশ দিলেন ‍শিক্ষামন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা

উচ্চশিক্ষার মান বজায় রেখে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর রাষ্ট্রপতির জোর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি

গ্রামীণ ব্যাংকে লাগাতার অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তি চাইলেন ড. ইউনূস

হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া রুহুল আমীনের মুক্তির দাবি আল-হাইআতুল উলয়ার

শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ