হোম > জাতীয়

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপনের জন্য পরিপত্র জারি করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

পরিপত্রে জানানো হয়, দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন করার বিষয়েও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সরকারের এক সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় এবং দিনটি সরকারি ছুটির আওতায় আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিব মো. নাসিমুল গণি জানান, দীর্ঘদিন পর দিনটি রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হবে এবং যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি সরকারি ছুটিও থাকবে।

তিনি আরও জানান, ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হলেও এদিন কোনো সরকারি ছুটি থাকবে না।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলামবিদ্বেষের পরাজয় ঘটেছে

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

‘ই-পার্লামেন্ট’ প্রকল্পের নাম বদলে হচ্ছে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’

বড়দিন উদযাপনে দুই কোটি টাকা চেয়েছিল খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ ৮ দফা দাবি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের

এক মাসে হত্যা, হামলা ও হুমকির শিকার ২৮ সংবাদকর্মী

পুলিশের শীর্ষ পদে সাত কর্মকর্তার রদবদল