হোম > জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে

প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বুধবার দুপুরে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকায় ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা অতীতে একটি সফল নির্বাচন করতে পেরেছি। স্থানীয় নির্বাচনও সফলভাবে করতে পারবো।

সিইসি আরো বলেন, স্থানীয় নির্বাচনে আইন মেনে সবাই অংশ নিতে পারবে। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসময় আইজিপির মো. আলী হাসান ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান শুরু ১২ সেপ্টেম্বর

দুদক স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান করলে সর্বাত্মক সহযোগিতা করব

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা ঘৃণ্য অপরাধ

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

ডেঙ্গুর প্রকোপ এ মাসের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান