হোম > জাতীয়

সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৩

চাঁদাবাজি ও সাংবাদিকের উপর হামলা

স্টাফ রিপোর্টার

চাঁদাবাজি, সাংবাদিকের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী কিশোর গ্যাংয়ের প্রধান আসাদুর রহমান আকাশ এবং তার দুই সহযোগী মো. ফরিদ উদ্দিন ও মো. রবিনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার বিকেলে উত্তরা আর্মি ক্যাম্পে প্রেস ব্রিফিং করে কিশোর গ্যাং নেতা ও সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে জানায় বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা গত আগস্ট ২০২৪ এরপর থেকে মামলা বানিজ্য, চাঁদাবাজি এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শনকরে টাকা আদায় এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আসাদুর রহমান আকাশের নেতৃত্বে একাধিক কিশোর গ্যাং পরিচালনা এবং নিরীহ মানুষকে মারধর করার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়াও সেনাবাহিনী জানায়, একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন সাংবাদিককে গলা টিপে ধরেছে আকাশ। সেইসাথে একের পর এক ঘুষি-লাথি মারারও দৃশ্য দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদে জুলাই গণঅভ্যূত্থান এর পর থেকে আজ অব্দি বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ডে এবং সমন্বয়ক পরিচয়ের আড়ালে ব্যাপক চাঁদাবাজি প্রমাণ এবং যোগ সূত্র মেলে।

এছাড়াও তারা স্বীকার করে যে, তারা বিগত একবছর যাবৎ উত্তরা এলাকায় বিভিন্ন দোকান পাঠ থেকে ভয় ভীতি প্রর্দশন এর মাধ্যমে বিপুল পরিমান চাঁদা আদায় করে আসছে।

আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা অপরাধ স্বীকার করেছেন এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শিশুর আবদারে গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

আগামীর সাংবাদিকতায় অপরিহার্য এআই, ডিআরইউতে বিশেষ কর্মশালা

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রতিশ্রুতি: তথ্যমন্ত্রী

শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

দু’দিনে প্রবল কালবৈশাখী ও অতি বর্ষণে ভূমিধসের সতর্কবার্তা জারি

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

জাকাতকে হেয় করে বিএনপি নেত্রীর বক্তব্য: শিবির ও খতমে নবুওয়তের প্রতিবাদ

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ