হোম > জাতীয়

গোপালগঞ্জে চিহ্নিত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ছবি: আমার দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে গণগ্রেপ্তার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী অযথা কাউকে হয়রানিও করছে না। সুনির্দিষ্ট মামলার চিহ্নিত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

গোপালগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং জনমনে স্বস্তি বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে কিছু দুষ্কৃতকারী কি পরিস্থিতি সৃষ্টি করেছিল সেটা টেলিভিশনগুলো সরাসরি দেখিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

তিনি বলেন, সাংবাদিকরা এখন সরকারকে সব ধরনের প্রশ্ন করতে পারছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরাও এটিকে স্বাগত জানাই।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির