হোম > জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও পাচারের শিকার মোট ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

এর আগে, বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দেয়।

আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে। সূত্র: বিবিসি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির