হোম > জাতীয়

হুমায়ুন কবিরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত স্তরে গড়ে উঠেছে: দীনেশ ত্রিবেদী

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের দিনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে। বৈঠকে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। বৈঠক নিয়ে তিনি ভালো অনুভূতি প্রকাশ করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিনেশ ত্রিবেদী বলেন, আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে। যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি হবে।

মিজানের গ্রেপ্তার নিয়ে অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশ কারো শর্ত বা চাপের মুখে নতি স্বীকার করবে না

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

কাতার এনার্জি নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না বাংলাদেশকে

সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে

বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে

কীটনাশকের ৯৫ শতাংশ আমদানি, স্থানীয় উৎপাদনে সাশ্রয় ৪ হাজার কোটি টাকা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত নৌবাহিনী সদস্যকে সামরিক মর্যাদায় শেষ বিদায়