হোম > জাতীয়

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড: জাতিকে যে আহ্বান জানালো সরকার

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়।

এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে।

সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে।

তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয় সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে।

সরকার আরও স্পষ্ট করে জানাচ্ছে, যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ জন যাত্রী

অফিসকক্ষে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে জাপানকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

‘ভারতে আন্দোলনকারীদের দমন করা হলেও বাংলাদেশের মতো গুম-খুন করা হচ্ছে না’

গুলিস্তানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, মালামাল জব্দ

ঘোষণা দিয়েও যে কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদিয়া এয়ারলাইন্স

২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী