হোম > জাতীয়

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নেয়া হবে বলে জানা গেছে।

এর আগে অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

৫২ বছরে দেশে আবাদি জমি কমেছে ৩০ শতাংশ

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানীনগরে দুই সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে মানুষ

রুহুল আমিন গাজী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে নিপীড়িত হন: রিজভী

স্বাস্থ্যখাতের সংস্কার-উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫০০০

তিনবার চিঠি পাঠিয়েও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পায়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

কৃষি উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র