হোম > জাতীয়

বিএনপি সরকারের পক্ষেই এ বাজেট বাস্তবায়ন সম্ভব

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সংসদ রিপোর্টার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, বিরোধী দল এই বাজেটকে দিবাস্বপ্ন ও চ্যালেঞ্জের বাজেট বলছে। আসলে এই বাজেট দিবস্বপ্ন নয়, এটা বাস্তব। এটা বিএনপি সরকারের পক্ষেই বাস্তবায়ন সম্ভব।

রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, এই বাজেট একটি চ্যালেঞ্জ। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম বেগম খালেদা জিয়া যেভাবে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় ভঙ্গুর অর্থনীতির পেক্ষাপটে দেশের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।

শামা ওবায়েদ বলেন, এই বাজেট নারীবান্ধব। যে বাজেট নারীর ক্ষমতায়নের কথা বলে, সেটা ব্যর্থ হতে পারে না। এতে যুবশক্তিকে নতুন করে গড়ে তোলার কথা বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের কৃষিঋণ মওকুফ, হেলথ কার্ড চালু, শিক্ষায় মিড ডে মিল চালু, ফ্যামিলি কার্ড চলমান, স্থানীয় সরকারের উন্নয়নে বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বিষয় প্রমাণ করে এটা জনবান্ধব বাজেট। এটা ব্যবসায়ীদের বাজেট বা গরিব মারার বাজেট নয়, এটা গরিব রক্ষার বাজেট।

জুলাইযোদ্ধাদের জন্য বাজেট রাখা ভালো উদ্যোগ। কিন্তু গত ১৭ বছর আমাদের যারা নির্যাতিত হয়েছেন, তৃণমুল দরিদ্র মানুষের জন্যও বরাদ্দ রাখা দরকার।

এমবি

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা