হোম > জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

কূটনৈতিক রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন।

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপের এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায় ইসলামাবাদ।

পোস্টে বলা হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। তারা ১০ জানুয়ারি (২০২৬) জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টারস অধিবেশন আহ্বানের প্রশংসা করেছেন।

এর আগে, গত ৪ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ফোন করেন ইসহাক দার। তিনি সে সময় চীনের সঙ্গে পাকিস্তানের সপ্তম কৌশলগত সংলাপে অংশ নিতে বেইজিং সফরে ছিলেন। সেখান থেকে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন ইসহাক দার।

ফোনালাপে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলা‌দেশ ও পা‌কিস্তা‌নের ম‌ধ্যে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষ‌য়ে সম্মত হন।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ