হোম > জাতীয়

চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় মুখ্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজ তো চাঁদাবাজ। তাদের কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেন, দুই দিনে ঢাকায় ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরো ৯৪ জনকে চাঁদাবাজের সহযোগী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। যাতে অপরাধীদের চিহ্নিত করা যায়। গোয়েন্দা নেটওয়ার্ক বাড়ানো হয়েছে। অপরাধ দমনে কমিউনিটি পুলিশকে সক্রিয় করা হচ্ছে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম ও ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এস এন নাসিরুল ইসলাম।

বাংলাদেশ সম্পর্কে আইপিউর ভুল ধারণা কেটে গেছে

জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিতে আসছে জাতীয় রোডম্যাপ

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’