হোম > জাতীয়

প্রতিবেদন জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কমিশন তার প্রতিবেদনে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা সৃষ্টিতে আশু, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি—এই তিন ধাপে সুপারিশ করেছে। প্রতিবেদনে নারীর প্রতি সকল ধরনের বৈষম্যমূলক আইন সংস্কারের সুপারিশ করা হয়েছে। এছাড়া সংসদের আসন বাড়িয়ে ৬০০ করে তার অর্ধেক নারীর জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার গত ১৮ নভেম্বর নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে। এ কমিটির অন্য সদস্যরা হলেন, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা, নারী পক্ষের পরিচালক কামরুন নাহার ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা