হোম > জাতীয়

সঙ্গে সঙ্গেই শেষ উত্তরাঞ্চলের টিকিট

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে আজ সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। এ সময় পাওয়া যাবে রেলওয়েরর পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। তবে টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট।

অন্যদিকে দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

শুক্রবার ১৪ মার্চ সকাল ৮টা ৯ মিনিটের দিকে রেলসেবা অ্যাপসে প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা নীল সাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ৯ মিনিটের মধ্যেই অগ্রিম টিকিট বিক্রি শেষ। একই অবস্থা ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটের ট্রেনের।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।

এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা ১৪ মার্চ টিকিট ক্রয় করবেন তারা ২৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। এ ছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, এ ছাড়া ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, এ ছাড়া ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, এ ছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, এ ছাড়া ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, এ ছাড়া ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন