হোম > জাতীয়

গাবতলী পশুর হাট নিরাপত্তায় কড়া নজরদারি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, হাটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে এবং পশুর দামের ওপর ৫ শতাংশ হাসিল আদায়ের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যা রসিদের মাধ্যমে যাচাই করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রতিমন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের কেনাকাটা স্বস্তিদায়ক করতে সরকার ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে সাময়িক কিছু অসুবিধা সৃষ্টি হলেও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কাদা জমে গেলে তাৎক্ষণিকভাবে ইট, সুরকি বা বালু দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, হাটে জালিয়াতি ও নকল টাকা শনাক্তে র‍্যাব, পুলিশ, কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন, ইজারাদার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

শাপলা চত্বরে গণহত্যা মামলার ১১ আসামি হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

বন্যার ঝুঁকি থেকে সুরক্ষায় বিমার আওতায় এলো যমুনাতীরের ১ লাখ মানুষ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার