হোম > জাতীয়

বিমানের ৫ পাইলট পেলেন নতুন দায়িত্ব

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ পাইলটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং পদে, ডেপুটি চিফ অব ট্রেনিং সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল পদে এবং ডেপুটি চিফ অব টেকনিক্যাল আনিতা রহমানকে লাইন পাইলট হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য একটি আদেশে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট এবং লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

গত ১৯ আগস্ট জারি করা এসব অফিস আদেশে সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিমানের পরিচালক, মহাব্যবস্থাপক, চিফ ও প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব বদলি ও পদায়নের বিষয়টি অবহিত করা হয়েছে।

জনবান্ধব সেবায় এআই ব্যবহারের তাগিদ জনপ্রশাসন উপদেষ্টার

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রতি সরকারের কঠোর নির্দেশনা

বিরোধীদলকে যে কারণে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

এয়ারএশিয়ার প্রযুক্তি ও এলসিসি মডেল নিতে চায় বাংলাদেশ

র‍্যাব বদলালেও মামলা চলবে: মুখপাত্র

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি, আশা মামুনুলের