হোম > জাতীয়

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় জাতিসংঘ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।

সোমবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে, নাকি এ বিষয়ে সংস্থাটির কোনো মন্তব্য রয়েছে—তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ফারহান হক বলেন, আমরা মনে করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে আমরা জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, উপকূলসহ সারাদেশে চার দিন ঝরবে বৃষ্টি

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

যুক্তরাজ্যে নাহিদের ওপর হামলা, দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান সরকারের

সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সড়কে যান চলাচলে বিধিনিষেধ

মিথ্যা সংবাদ প্রচারকারী অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সেলিম ভূঁইয়ার

কবে থেকে কার্যকর হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি, জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপিল বিভাগে আবরার, বিশ্বজিৎ ও সিনহা হত্যা মামলার শুনানি শুরু হবে: আইনমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, প্রকাশ তালিকা

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি