হোম > জাতীয়

কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কন্ট্রোল রুম চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কাঁচা চামড়ার যথাযথ ব্যবস্থাপনা এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে গত ১২ এপ্রিল একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে ছাড়ানো, পর্যাপ্ত পরিমাণে লবণ ব্যবহার এবং সংগ্রহের পর দ্রুত সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া চামড়া সংরক্ষণে করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোরবানির চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সংশ্লিষ্ট সেবা প্রদানের জন্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ০১৬১৭-৩৩৮০৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল পরিমাণ কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। তবে যথাযথ সংরক্ষণের অভাবে এর একটি বড় অংশ নষ্ট হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ পরিস্থিতি মোকাবিলায় এবার আগেভাগেই প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ