হোম > জাতীয়

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এখনই জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, ইতোমধ্যেই যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে এই চলমান সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। আমরা আজ মানবতার এক কঠিন পরীক্ষার মুখোমুখি, যেখানে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা, প্রাণ হারাচ্ছে; বাড়িঘর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে এবং মানুষের মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে।

তিনি বলেন, এটি কোনো আঞ্চলিক সংকট নয়; এটি সমগ্র মানবজাতির জন্য এক গভীর নৈতিক চ্যালেঞ্জ। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে দরিদ্র দেশগুলো। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে উঠছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। বিশ্বনেতাদের এই পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দিতে হবে। বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, এটি কেবল ভূরাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। আমাদের যুদ্ধ নয়, শান্তিকে বেছে নিতে হবে। হামলা নয়, সংলাপকে বেছে নিতে হবে। বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে।

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

দুয়ারে সমাগত পবিত্র ঈদুল আজহা

লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান

ছুটির দিনে ৩ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি, একজন ওএসডি

ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ঝরল ২৭ প্রাণ

জলাবদ্ধতায় পশুরহাটে ও ঈদযাত্রায় চরম ভোগান্তি

নজরুলচর্চা সম্প্রসারণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: প্রাণিসম্পদমন্ত্রী

বেতন-বোনাস ছাড়াই সাংবাদিক ছাঁটাই, বিএফইউজে-ডিআরইউর নিন্দা

ঝড়ের কবলে পড়ে চায়না সাউদার্ন কলকাতায় ও বিমান চট্টগ্রামে ফিরল

শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা