বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদুল আযহা উপলক্ষে আন্তর্জাতিক সকল বহির্গমন ফ্লাইটে যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাত্রীসেবার মান উন্নয়ন ও সম্পর্ক আরো সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এ উদ্যোগ আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে। ঈদ যাত্রাকে আরও স্মরণীয় ও আনন্দঘন করে তুলবে। রোববার বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এই উপহার সামগ্রী ঈদের দিন যাত্রীদের মধ্যে বিতরণের লক্ষ্যে রোববার বিমান বলাকা ভবনে একটি উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিমানের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ কর্তৃক উপহার সামগ্রী সমূহ মহাব্যবস্থাপক, বিক্রয়সিসি’র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ,পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটন এবং অতিথিবৃন্দ সহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে যাত্রীদের উপহার সামগ্রী প্রদানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।
ঈদের দিন দায়িত্ব পালনরত বিমানের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে উৎসবের আনন্দ কর্মক্ষেত্রেও সমভাবে ভাগাভাগি করা যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।