হোম > জাতীয়

অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে বিমানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগম দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) ।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক বেগম দিলারা হাফিজ ছিলেন একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ এবং সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর কর্মময় জীবন, শিক্ষার প্রতি গভীর অনুরাগ এবং শিক্ষার্থীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা দেশের শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তার মতো একজন গুণী, স্নেহময়ী ও দায়িত্বশীল মানুষের প্রয়াণে জাতি এক অমূল্য সম্পদ হারালো। শিক্ষা বিস্তার ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

৫ দিনের মধ্যে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ২৩৬ নারী ও কন্যাশিশু

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

ঢাকার ৪ বারে অভিযান

বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী

নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী

তৃণমূলে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা সর্বাধিক গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী